প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, শিক্ষার্থীদের লাগানো প্রতিটি গাছের হিসাব রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর নির্বাচনি অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি।শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজ করে তুলতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।