লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা। সভাপতি হেলাল,সম্পাদক রাজু।

সুনামগঞ্জে বিসিআইসি বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কাশিমপুর কারাফটকে সন্তানের সাথে শেষ দেখা

মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ত্রাণ মন্ত্রী দুলু

শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ত্রাণ মন্ত্রী দুলু

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

‎ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাংবাদিক শ্রী কার্তিক ঘোষ। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
‎নির্বাচনে সভাপতি পদে মো. শামীম খান, সহ-সভাপতি পদে শ্রী কার্তিক ঘোষ, সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন।
‎প্রেসক্লাবের ২৪ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো প্রক্রিয়ায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।
‎সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর শ্রী কার্তিক ঘোষ তাঁকে নির্বাচিত করায় প্রেসক্লাবের সদস্য ও সহকর্মী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। ধামরাইয়ের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাবকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
‎তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব পালনের অন্যতম মাধ্যম। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
‎সাংবাদিক মহলের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ধামরাই উপজেলা প্রেসক্লাব সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

‎ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাংবাদিক শ্রী কার্তিক ঘোষ। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
‎নির্বাচনে সভাপতি পদে মো. শামীম খান, সহ-সভাপতি পদে শ্রী কার্তিক ঘোষ, সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন।
‎প্রেসক্লাবের ২৪ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো প্রক্রিয়ায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।
‎সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর শ্রী কার্তিক ঘোষ তাঁকে নির্বাচিত করায় প্রেসক্লাবের সদস্য ও সহকর্মী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। ধামরাইয়ের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাবকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
‎তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব পালনের অন্যতম মাধ্যম। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
‎সাংবাদিক মহলের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ধামরাই উপজেলা প্রেসক্লাব সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি