শনিবার (২৮শে নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব, ২০২৬ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষা তখনই সার্থক হবে, যখন তা শিক্ষার্থীকে প্রকৃত অর্থে মানবিক, নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বলেন, ব্যক্তি সুস্থ হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র সুস্থ হবে।
মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। চলতি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। যেসব এলাকায় এখনো স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়নি, সেসব এলাকাকেও এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো সমস্যা বা অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলে তা কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হলে নিজ অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।
কুড়িগ্রাম ও লালমনিরহাটের ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও শিল্পায়ন জরুরি। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছর অতিক্রম করা গৌরবের বিষয়। এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি থেকে বহু শিক্ষিত মানুষ বেরিয়ে এসেছেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চার মাধ্যমে গড়ে তোলার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন