লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা। সভাপতি হেলাল,সম্পাদক রাজু।

সুনামগঞ্জে বিসিআইসি বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কাশিমপুর কারাফটকে সন্তানের সাথে শেষ দেখা

মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ত্রাণ মন্ত্রী দুলু

টঙ্গীর এরশাদনগর বড়বাজারে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ১ নম্বর বড়বাজারে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কথিত ডিবি ও র‍্যাবের সোর্স পরিচয়দানকারী আনোয়ার ওরফে ঢুলী আনোয়ার এবং শান্তর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদনগর ১ নম্বর বড়বাজার মসজিদসংলগ্ন এলাকায় বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এরশাদনগর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাজার কমিটির উপদেষ্টা হাজী নুরুল হক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মোহাম্মদ, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চুরি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত একটি চক্রের সদস্যরা সাধারণ ব্যবসায়ীদের হয়রানি এবং পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এরশাদনগর বড়বাজারের একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে ভেতর থেকে একটি লোহার চাপাতি উদ্ধার করে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, দোকানের ভেতরে আগে থেকে কোনো চাপাতি ছিল না। তাঁদের অভিযোগ, আনোয়ার ও শান্ত বাইরে থেকে চাপাতিটি এনে দোকানটির মালিক নুরুল হককে ফাঁসানোর চেষ্টা করেন।এ ঘটনায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে ডিবি পুলিশ আনোয়ার ও শান্তকে আটক করে। পরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে চাপাতি উদ্ধারের ঘটনা, দোকানে সেটি রাখার অভিযোগ এবং কাউকে ফাঁসানোর চেষ্টার বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও তদন্তের ফলাফল পাওয়া গেলে প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টঙ্গীর এরশাদনগর বড়বাজারে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি