লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, কাশিমপুর কারাফটকে সন্তানের সাথে শেষ দেখা

চাঞ্চল্যকর জোনাব আলী হত্যা মামলার ১জন আসামি গ্রেফতার

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা: ১১ দিনেও গ্রেপ্তার হয়নি বহিষ্কৃত ছাত্রদল নেতা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় পরিবার

সাতকানিয়ায় জমি ও প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা ও দখল বুঝে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  ​

রাঙ্গাবালীতে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন রাঙ্গাবালী থানার এএসআই আব্বাস

গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন?

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী  লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

সাতকানিয়ায় জমি ও প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা ও দখল বুঝে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ​

সাতকানিয়ায় জমি ও প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা ও দখল বুঝে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  ​
সাতকানিয়ায় জমি ও প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা ও দখল বুঝে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ​

​চট্টগ্রামের সাতকানিয়ায় জমি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ, ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক দখলে রাখা এবং হুমকি-ধামকির অভিযোগ উঠেছে আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জমির বৈধ ভোগদখল বুঝে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির ক্রেতারা।

​শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সাতকানিয়ার কেরানীহাটস্থ হোটেল আল আকসায় ‘ক্রয়কৃত জায়গা জোর করে দখলে রাখা ও দোকানের ভাড়া না দিয়ে নানাভাবে হয়রানির বিচারের দাবিতে’ শীর্ষক ব্যানারে ভুক্তভোগী লিয়াকত আলী গং-এর আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী ভূমি মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজর পাড়ার বাসিন্দা মোঃ শাহজাহান।  

​লিখিত বক্তব্যে মোঃ শাহজাহান অভিযোগ করেন, সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজায় কেরানীহাটের উত্তরে গরুর বাজারসংলগ্ন জমি মূল মালিকের কাছ থেকে কিনে বুঝিয়ে দেওয়া ও রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে একাধিক চুক্তির মাধ্যমে তাঁদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন। ২০২১ সালের ৯ জানুয়ারি একটি বায়না চুক্তির মাধ্যমে জমি নেওয়া হয় এবং পরবর্তীতে ওই বছরের ১৯ নভেম্বর ৪৮২৯ নম্বর খতিয়ানের নামজারির কাগজপত্রও দেখানো হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও জমি বুঝিয়ে না দিয়ে তাঁরা নানা টালবাহানা শুরু করেন এবং উল্টো জমি ও ভবন জোরপূর্বক দখলে রাখার চেষ্টা চালাচ্ছেন।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করেন ভুক্তভোগীরা এবং পরবর্তীতে ওই জমির ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। এছাড়া ২০২৩ সালের মে মাসে উক্ত জায়গায় একটি টাইলসের দোকান করার জন্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে দুই বছরের জন্য ভাড়া দেন লিয়াকত আলী। কিন্তু ভাড়াটিয়ার কাছ থেকে এক মাস ভাড়া নেওয়ার পর দ্বিতীয় মাসে ভাড়া আনতে গেলে আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্বে ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়।

​লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অভিযুক্ত নাজিম উদ্দিন এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত এবং বিএনপির নেতাকর্মীদের মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই নাজিম উদ্দিন ও তাঁর বাবা আব্দুস সালাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় সন্ত্রাসীদের প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে গত ৩-৪ বছর ধরে ভুক্তভোগীদের হয়রানি করে আসছেন। বর্তমানে জমি ও অর্থ ফেরত কিংবা বুঝিয়ে দেওয়ার বিষয়ে চাপ দিলে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​মোঃ শাহজাহান বলেন, “আব্দুস সালাম পরিবার-পরিজন নিয়ে অর্থের অভাবের কথা বলে আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। আমরা শুধু অর্থের বিনিময়ে ক্রয় করা জমির ন্যায্য অধিকার ও শান্তিপূর্ণ ভোগদখল চাই।”

​সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ ও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জমির দলিল ও নামজারি যাচাই, বৈধ ভোগদখল নিশ্চিত করা এবং হুমকি ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় সব দলিলপত্র ও প্রমাণ প্রশাসনের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান ভুক্তভোগীরা।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভূমি মালিকদের মধ্যে লিয়াকত আলী, খোরশেদ আলম ও মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় জমি ও প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নিরাপত্তা ও দখল বুঝে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ​

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি