লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রান্তিক খামারিদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় খামারিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামারিরা অংশগ্রহণ করেন। সভায় খামারিদের সমস্যা, সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। দুধ, মাংস ও ডিমের উৎপাদন যত বাড়বে, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ তত সহজ হবে। খামারিদের উৎপাদন বৃদ্ধিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় প্রান্তিক খামারিদের সমস্যার কথা তুলে ধরে খামারি সোহরাব হোসেন বলেন, হাইমচরের নদী ও চরাঞ্চলের প্রত্যন্ত এলাকার খামারিরা অনেক সময় উৎপাদিত দুধ বাজারজাত ও বিক্রি করতে নানা সমস্যায় পড়েন। যোগাযোগ ও পরিবহনসংকটের কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সব সময় প্রান্তিক খামারিদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনায় খামারিদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খলিলুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যরা। আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন, অর্থনৈতিক অবদান, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও রপ্তানি সম্ভাবনার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বছরে দুধ উৎপাদন ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, ডিম উৎপাদন ২ হাজার ৫০৯ দশমিক ৪১ কোটি এবং মাংস উৎপাদন ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান জিডিপির ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানেও প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ২০ শতাংশ।

তথ্যে আরও উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে প্রান্তিক খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সময়ে ১ কোটি ৩৬ লাখ গবাদিপশুকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে এবং ৭০ লাখ ৫৭ হাজার বাছুর জন্মগ্রহণ করেছে। দেশে উৎপাদিত ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানির জন্য সরবরাহ করা হয়েছে।

রোগ প্রতিরোধে দেশীয় সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ১৭টি বিভিন্ন রোগের বিপরীতে ৩৪ কোটি ডোজ টিকা উৎপাদনের তথ্যও তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, জলবায়ু সহনশীল খামার ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা তৈরিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা জানানো হয়।

২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের লক্ষ্য হচ্ছে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, খামারিদের উৎসাহিত করা এবং দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাইমচরের নদী ও চরাঞ্চলের প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে প্রাণিসম্পদ খাত আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রান্তিক খামারিদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি