পটুয়াখালীর দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শিক্ষার্থীরা হরেক রকমের বাহারি পিঠা প্রদর্শন করে। এর মধ্যে ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা।
বৃহস্পতিবার সকালে কলেজে অডিটোরিয়াম অধ্যক্ষ জামাল হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মোঃ রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা কালীন সদস্য মোঃ সোহরাফ হোসেন ফকির, উপজেলাযুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন সম্ভু, জিটিভি জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম সরদার, সমকাল প্রতিনিধি এবাদুল হক প্রমুখ।
উৎসবকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।
পিঠা উৎসবটি শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন