লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেফতার, ৬ গুলিতে আহত ডেভিড

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাহসহ ৬ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। 

এ সময় গ্রেফতার এড়াতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশের গুলিতে প্রধান আসামি ডেভিড আহত হয়। গ্রেফতারকৃত ৫ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে কতিপয় মাদক ব্যবসায়ী তাদের উপর হামলা চালায়। এতে কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়। মামলা নং-৬৭(১১)।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নামে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান মাস্টারমাইন্ড আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যে সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি ডেভিডকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। এ সময় ককটেলের আঘাতে পুলিশের ৪ সদস্য সামান্য আহত হন। আহত ডেভিডকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে এসআরবি-১১, নারায়ণগঞ্জ পৃথক অভিযানে আরও ২ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ (৩২) মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮) আব্দুস সামাদ (২৩) মাহমুদুল হাসান (২২) জাবেদ কায়সার আজাদ (৪০)  আদর (২২) এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেফতার, ৬ গুলিতে আহত ডেভিড

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাহসহ ৬ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। 

এ সময় গ্রেফতার এড়াতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশের গুলিতে প্রধান আসামি ডেভিড আহত হয়। গ্রেফতারকৃত ৫ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। সেখানে কতিপয় মাদক ব্যবসায়ী তাদের উপর হামলা চালায়। এতে কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়। মামলা নং-৬৭(১১)।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নামে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান মাস্টারমাইন্ড আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যে সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি ডেভিডকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে ডেভিডের ডান পায়ে আঘাত লাগে। এ সময় ককটেলের আঘাতে পুলিশের ৪ সদস্য সামান্য আহত হন। আহত ডেভিডকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে এসআরবি-১১, নারায়ণগঞ্জ পৃথক অভিযানে আরও ২ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ (৩২) মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮) আব্দুস সামাদ (২৩) মাহমুদুল হাসান (২২) জাবেদ কায়সার আজাদ (৪০)  আদর (২২) এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি