চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজিরগাছখোলা গ্রামে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। এ ঘটনায় জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভায় দলটির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধনে দেওয়া অভিযোগ ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করেছেন সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আগের বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে জমি বিনিময়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগের কথাও জানান।
সংবাদ সম্মেলনে মামুন মোল্লা বলেন, তাদের মধ্যে জায়গাজমি নিয়ে যে বিরোধ ছিল, তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ শতাংশ জমির পরিবর্তে ৬০ শতাংশ জমি দিয়ে এওয়াজ-বদলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, পূর্বে আয়োজিত মানববন্ধনে ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে যেসব বক্তব্য দেওয়া হয়েছিল, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর ছিল। এ জন্য তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমাপ্রার্থনা করছেন।
এ বিষয়ে জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদার বলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় বিষয়। তাদের প্রতি আমাদের কোনো মান-অভিমান নেই। সামনের দিনগুলোতে সবাই মিলেমিশে বসবাস করব।
উল্লেখ্য, এর আগে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধন করেন প্রবাসী মামুন মোল্লার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। ওই সময় পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি এবং স্কুলপড়ুয়া সন্তানের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করা হয়।
তবে তখন আবদুল হাই শিকদার দাবি করেছিলেন, জমিতে থাকা কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি বাঁশের বেড়া দিয়েছেন।
দুই পক্ষের মধ্যে আলোচনা ও স্থানীয়দের সহযোগিতায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জমি বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হলে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী অবসান ঘটবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন