এনজিও ফেডারেশন (এফএনবি), টাঙ্গাইল জেলা কমিটির ত্রৈমাসিক সভা ও অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় সামাজিক সেবা সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে এক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব, বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, দিকনির্দেশনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন সামাজিক সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীরা যেমন চলাচলে সুবিধা পাবেন, তেমনি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সামাজিক সেবা সংগঠনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন