লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার

অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইফুল ইসলামকে (৬৬) ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় দায়ের করা মামলা নং-২৬(৬)২১ এবং দায়রা মামলা নং-৩৬৩/২১-এর বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত (৫নং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল), ঢাকা আসামি মোঃ সাইফুল ইসলামকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

নাগরপুর থানার পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সাভারের রেডিও কলোনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত মৌলভী শামসুল হকের ছেলে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবির সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইফুল ইসলামকে (৬৬) ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার থানাধীন রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর (সাভার) ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় দায়ের করা মামলা নং-২৬(৬)২১ এবং দায়রা মামলা নং-৩৬৩/২১-এর বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালত (৫নং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল), ঢাকা আসামি মোঃ সাইফুল ইসলামকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

নাগরপুর থানার পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সাভারের রেডিও কলোনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত মৌলভী শামসুল হকের ছেলে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবির সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি