লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করলেন ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার।

গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) সারদায় মৌলিক প্রশিক্ষণরত এই নবীন কর্মকর্তারা জেলা পরিদর্শনে আসেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। সাইবার ক্রাইম ও অনলাইন প্ল্যাটফর্মে ক্রাইম প্রতিরোধে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।"

পরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লি., জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তারা জেলার আইনশৃঙ্খলা, শিল্প ও সংস্কৃতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

সফর শেষে পুলিশ সুপারের বাংলোতে শিক্ষানবিশ কর্মকর্তাদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির।

জেলা প্রশাসক বলেন, "জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ঘটে। সাধারণ জনগণ বেশি উপকৃত হয়।"

পরে পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক তুলে দেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকে ২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করেন এবং কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করলেন ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি