লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

গত বুধবার (২২ জুলাই) ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নম্বর আমলি আদালতে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন দৈনিক ‘প্রলয়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোছা. রোজিনা আক্তার, প্রধান সম্পাদক মো. মির্জা সোবেদ আলী (রাজা), নির্বাহী সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আনিছুর রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক মো. আতিকুর রহমান।

মামলার নথি সূত্রে জানা যায়, খায়রুল আলম রফিক কখনো ত্রিশালের সাবেক সংসদ সদস্যের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন না করলেও তাঁকে ওই পরিচয়ে উল্লেখ করে দৈনিক ‘প্রলয়’ পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর ছবি বিকৃত করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বিভিন্ন ফেসবুক পোস্টে প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খায়রুল আলম রফিক সাবেক সংসদ সদস্যের প্রেস সেক্রেটারি ছিলেন—এমন কোনো নথিপত্র বা প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকালে অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তাঁরা তাঁদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য আলামত পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশের তদন্তে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক মো. খায়রুল আলম রফিক বলেন, “গত চার বছর ধরে একটি গোষ্ঠী বিভিন্ন সরকারি দপ্তরে আমার বিরুদ্ধে শতাধিক অভিযোগ দাখিল করেছে। কিন্তু কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি। 

পরবর্তীতে পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া ও মানহানিকর সংবাদ প্রচার করা হলে আমি আইনের আশ্রয় নিই। পুলিশের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা উঠে আসায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।”তিনি আরও বলেন, ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির ঘটনায় আইনি প্রতিকার চেয়েছেন তিনি। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত লড়াই অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি