লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিতে স্বাবলম্বী হতে হবে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক যাতে লোকসানের মুখে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশ এখন আর আমদানিনির্ভর নয়। যেসব পণ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়, সেগুলো দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে হবে। কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে চায় সরকার।

তিনি আরও বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এ নির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। দেশের প্রয়োজনীয় পণ্য দেশেই উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমাতে হবে।

কৃষকদের অবদানের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এ অর্জনের পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি।

তিনি জানান, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এতে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে সহায়তা করা সম্ভব হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিতে স্বাবলম্বী হতে হবে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি