“সেবার ব্রতে চাকরি” — এই স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে।গত ১৯ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে শুরু হয়ে শনিবার ২১ নভেম্বর দুপুর ১২টায় এই কার্যক্রম শেষ হয়।
নিয়োগের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ও নিয়োগ বোর্ডের সদস্য শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাজীপুর; মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; ডা. শহিদুল ইসলাম খান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ এবং ডা. জাহানারা আক্তার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
গত ২০ নভেম্বর ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি)-এর ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। শনিবার ২১ নভেম্বর পিইটির ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। তিনি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক করেন।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব, সততা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঝুঁকি, অনিশ্চয়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সকলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বাছাই প্রক্রিয়ায় ২২২ জন প্রার্থীর মধ্যে শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১৭৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন