গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও গতিশীল করতে নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ৬০০ পল্লী চিকিৎসকের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নিজেদের পেশাগত সীমাবদ্ধতা মেনে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান এবং জটিল রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২০২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে পল্লী চিকিৎসকদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়। নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুব-উল আলম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক, ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল এবং ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ. আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, পল্লী চিকিৎসকদের নিয়ে অতীতে এভাবে কেউ ভাবেননি, যেভাবে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু উদ্যোগ নিয়েছেন। চিকিৎসা সামগ্রী বিতরণের এ উদ্যোগ তাঁদের জন্য বড় প্রাপ্তি ও গর্বের বিষয়। এর ফলে গ্রামাঞ্চলে আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোসাঃ আতিয়া খাতুন বলেন, পল্লী চিকিৎসকেরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক সময় গ্রামের মানুষের পক্ষে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে পল্লী চিকিৎসকেরা প্রাথমিক সেবা দিয়ে থাকেন। তবে প্রত্যেককে নিজের পেশাগত সীমাবদ্ধতা বুঝে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব, ততটুকুই দেওয়া উচিত।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে পল্লী চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবারের আগে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখার বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি দুই থেকে তিন মাস পরপর পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তাঁদের দক্ষতা বাড়বে এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তাঁদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যে রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে, কেবল সেটিই দিতে হবে। কোনো জটিল বা ঝুঁকিপূর্ণ রোগী এলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠাতে হবে।
পল্লী চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা যাবে না। আইন ও পেশাগত শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হবে। ভবিষ্যতে আইনগত কোনো পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে পেশাগত দায়িত্ববোধ, সততা ও মানবিকতা বজায় রেখে সবাইকে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মান্দার গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন