সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। অতীতেও তাদের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। বর্তমানে আবারও একই ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। যারা এসব সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ জন্য প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানো এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘দালালি করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা জেলে ভর’।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন