লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমন ধান কাটা ও মাড়াই ব্যাহত, দুশ্চিন্তায় কৃষকরা

নওগাঁর মান্দা উপজেলায় হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। মাঠে পড়ে থাকা কাটা ও পাকা ধান ভিজে যাওয়ার শঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে এখন সোনালি আমন ধান পাকতে শুরু করেছে। কোথাও পুরোদমে চলছে ধান কাটা, আবার কোথাও মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে হঠাৎ করেই থমকে যায় কৃষকদের মাঠের ব্যস্ততা।

কৃষকেরা জানান, বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াই করা সম্ভব হচ্ছে না। জমিতে কেটে রাখা ধান ভিজে গেলে এবং দ্রুত রোদে শুকানো না গেলে ধানের রঙ ও গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ফলন ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষক আব্দুল মান্নান আক্ষেপ করে বলেন, “সারা বছরের পরিশ্রমের ফসল এখন মাঠে। ধান কেটে রেখেছি, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সেই আনন্দের মধ্যে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। কাটা ধান ভিজে গেলে শুধু ফসলের ক্ষতি নয়, আমাদের পুরো বছরের পরিশ্রমও ঝুঁকিতে পড়বে। এখন একটাই চাওয়া আবহাওয়া দ্রুত ভালো হোক, রোদ উঠুক, আর নিরাপদে ধান ঘরে তুলতে পারি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মান্দা উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ফসল রক্ষায় কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তারা জানান, বৃষ্টি থামার পরপরই পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। কাটা ধান দীর্ঘক্ষণ জমিতে ফেলে না রেখে দ্রুত মাড়াই করে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ভেজা ধান এক জায়গায় স্তূপ করে না রেখে পাতলা করে ছড়িয়ে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা, যাতে ধান গরম হয়ে বা পচে গিয়ে নষ্ট না হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমন ধান কাটা ও মাড়াই ব্যাহত, দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। মাঠে পড়ে থাকা কাটা ও পাকা ধান ভিজে যাওয়ার শঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে এখন সোনালি আমন ধান পাকতে শুরু করেছে। কোথাও পুরোদমে চলছে ধান কাটা, আবার কোথাও মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে হঠাৎ করেই থমকে যায় কৃষকদের মাঠের ব্যস্ততা।

কৃষকেরা জানান, বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াই করা সম্ভব হচ্ছে না। জমিতে কেটে রাখা ধান ভিজে গেলে এবং দ্রুত রোদে শুকানো না গেলে ধানের রঙ ও গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ফলন ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষক আব্দুল মান্নান আক্ষেপ করে বলেন, “সারা বছরের পরিশ্রমের ফসল এখন মাঠে। ধান কেটে রেখেছি, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সেই আনন্দের মধ্যে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। কাটা ধান ভিজে গেলে শুধু ফসলের ক্ষতি নয়, আমাদের পুরো বছরের পরিশ্রমও ঝুঁকিতে পড়বে। এখন একটাই চাওয়া আবহাওয়া দ্রুত ভালো হোক, রোদ উঠুক, আর নিরাপদে ধান ঘরে তুলতে পারি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মান্দা উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ফসল রক্ষায় কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তারা জানান, বৃষ্টি থামার পরপরই পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। কাটা ধান দীর্ঘক্ষণ জমিতে ফেলে না রেখে দ্রুত মাড়াই করে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ভেজা ধান এক জায়গায় স্তূপ করে না রেখে পাতলা করে ছড়িয়ে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা, যাতে ধান গরম হয়ে বা পচে গিয়ে নষ্ট না হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি