বাগেরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ খুলনা,শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ আকনকে গ্রেপ্তার করে। তিনি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।অভিযানে উদ্ধার করা ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআরবি ফোর্সেস জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন