গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন