নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগকে কেন্দ্র করে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, মায়ের গর্ভে যমজ সন্তান থাকলেও অপারেশনের পর একটি কন্যাশিশু তাদের হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ হয় ছেলে নবজাতক। তবে চিকিৎসকদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের তথ্য উল্লেখ থাকলেও সেটি ছিল সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল।
এদিকে পুলিশের অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধারের পর ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে। মলিনার দাবি, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। অন্যদিকে আনোয়ার ও শিশুটির কথিত প্রকৃত মা ও খালার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়নি; বরং পারিবারিক সিদ্ধান্তে লালন-পালনের জন্য মলিনার কাছে দেওয়া হয়েছিল।
ঘটনার শুরু গত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। পরিবারের দাবি, গর্ভাবস্থার আট মাসে শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে করা আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অপারেশনের পর একটি কন্যাশিশু পাওয়ার কথা জানিয়ে অপর শিশুটি নিখোঁজের অভিযোগ তোলে পরিবার।
বিষয়টি প্রথম ভিডিও সংবাদে প্রকাশ করে চ্যানেল এস। প্রতিবেদক মেহেদী হাসান অন্তরের সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর পর ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে।
প্রথম সংবাদ প্রকাশের পর চিকিৎসকদের সংগঠন বিএমএ নওগাঁ সংবাদ সম্মেলন করে জানায়, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল রিপোর্টের কারণে যমজ সন্তানের তথ্য এসেছে বলে দাবি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সিজারের সময় একটি কন্যাশিশুর জন্ম হয়, যার ওজন ছিল ৩ কেজি ৭০০ গ্রাম।
অন্যদিকে নওগাঁর সিভিল সার্জন এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন আলট্রাসনোগ্রাফি রিপোর্ট প্রস্তুতকারী সনোলজিস্ট। সেখানে তিনি নিজের রিপোর্টের ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তবে তদন্ত কমিটি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে চিকিৎসকদের বক্তব্য ও পরিবারের অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা কী, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
এদিকে পরিবারের লিখিত অভিযোগের পর বলাকা ক্লিনিকের ওয়ার্ডবয় জিহাদকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা প্রায় সাত দিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা বেগমকে আটক করা হয়। তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল বলে জানা যায়।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে দাবি করা পরিবারের সন্তান কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
তবে মলিনা বেগম আটকের সময় বারবার দাবি করেন, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। তাঁর এই বক্তব্যের সূত্র ধরে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়ায় অভিযান চালায় বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
আনোয়ারের দাবি, শিশুটি চুরি করা নয়। শিশুটির মা ও খালা পারিবারিক সিদ্ধান্তে তাকে মলিনা বেগমের কাছে লালন-পালনের জন্য দিয়েছিলেন। শিশুটির চিকিৎসার ব্যয়ভারও মলিনা বহন করেছেন বলে দাবি করেন তিনি।
সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ এলাকার শিশুটির কথিত প্রকৃত মা ও খালাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ছাড়া বগুড়ার রওশন ডায়াগনস্টিক এবং আল বারাকা জেনারেল হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও যাচাই করা হয় বলে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আনোয়ারের অভিযোগ, আটকের পর তাঁকে চোখ বেঁধে মারধর করা হয়। কেন তাঁকে মারধর করা হচ্ছে, জানতে চাইলে তাঁকে শিশু চুরির চক্রের হোতা হিসেবে আখ্যা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ার, শিশুটির কথিত প্রকৃত মা ও খালার বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অন্যদিকে মলিনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং উদ্ধার হওয়া শিশুটিকে অভিযোগকারী পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে জানা গেছে।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। তাঁদের বক্তব্য, বগুড়ায় শিশুটির জন্ম ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র থাকার দাবি এবং পারিবারিকভাবে শিশুটিকে হস্তান্তরের বক্তব্য সামনে আসার পরও পুরো বিষয়টি কীভাবে যাচাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
তবে এসব বক্তব্য ও কাগজপত্রের সত্যতা এবং উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার ফলাফল ও পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
এ ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে উদ্ধার হওয়া শিশুটি কি সত্যিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে দাবি করা পরিবারের সন্তান? বগুড়ার আনোয়ারের মাধ্যমে শিশুটি মলিনার কাছে পৌঁছানোর প্রকৃত ঘটনা কী? মলিনার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের ভিত্তি কী ছিল? আর সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত কবে প্রকাশ করা হবে?
এসব বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে যাদের অপরাধ বা গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে।
একটি নবজাতকের পরিচয়, পরিবারের অধিকার এবং চিকিৎসাপ্রতিষ্ঠানের জবাবদিহির স্বার্থে ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন