লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশ দূষণ: সাভারে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

‎‎‎ঢাকা জেলার সাভার উপজেলাধীন  এলাকায় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে এবং নিষিদ্ধ  এলাকায় পাইরোলাইসিস কারখানা স্থাপন ও পরিচালনা করে বায়ু দূষণের অপরাধে চার টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।  

‎১৫ নভেম্বর,২৬ তারিখের ৫৩ নং ​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর, ২০২৬ তারিখে বা এর আগে থেকে  সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এই অপরাধ সংঘটিত হয়ে আসছিল। অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যাক্তিরা হলো—মেসার্স বন্ধন রিসাইক্লিং প্ল্যান্ট ও একতা পাইরোলাইসিস এর প্রোপাইটর মো. সেলিম ,মেসার্স ইউরেকা রিসাইক্লিং প্ল্যান্ট লি: ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ ও মেসার্স সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোং, প্রোপাইটর মো. সোলেমান।  

‎এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা পরিবেশগত ছাড়পত্র না নিয়েই নিষিদ্ধ এলাকায় পাইরোলাইসিস কারখানা স্থাপন ও পরিচালনা করে আসছিলেন। এছাড়া কারখানাগুলোতে কোনো ধরনের ইটিপি (Effluent Treatment Plant - ETP) নির্মাণ না করায় উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই কার্যক্রম পরিচালনার মাধ্যমে মারাত্মকভাবে বায়ু দূষণ করে আসছিল, যা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন।  

‎এবিষয়ে পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রাইম টিভিকে জানান ইতিমধ্যেই সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

‎চরম মাত্রায় বায়ূ দূষণকারী প্রতিষ্ঠানগুলোতে বার বার অভিযান পরিচালনা করা হয়েছিল এবং তাদের ব্যবহৃত বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল পরবর্তীতে আমরা খবর পেয়েছি এবং সরেজমিনে দেখেছি এই সকল অবৈধ প্রতিষ্ঠানগুলো  পুনরায় আবার এই একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমরা পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের  করি এবং পরবর্তীতে তদন্তপূর্বক বিচার কার্য পরিচালিত হবে। 

‎মামলার বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ইলিয়াস মাহমুদ জানান 

‎অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৯(ক)/১৫(১২) ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৮ অনুযায়ী অপরাধ সংঘটিত হওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান যারা পরিবেশ দূষণে এ ধরনের কার্যক্রমের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকবে   পরিবেশ  অধিদপ্তর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ   প্রয়োজনীয় অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশ দূষণ: সাভারে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি