লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

টঙ্গীতে পূর্ব থানা পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪

 গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা-পুলিশের বিভিন্ন ইউনিট থানা এলাকার একাধিক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, নিয়মিত মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন অভিযোগ ও মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টঙ্গীতে পূর্ব থানা পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

 গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা-পুলিশের বিভিন্ন ইউনিট থানা এলাকার একাধিক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, নিয়মিত মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন অভিযোগ ও মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান তিনি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি