লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

চাঁদপুরে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ৪৩০ কম্বল দিলো আশা

শীতের আগমনী বার্তায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুরের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৪৩০ পিস কম্বল হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৫ নভেম্বর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আশার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আশার পক্ষ থেকে দেওয়া কম্বলগুলো দ্রুত প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আশা নিজস্ব অর্থায়নে প্রতিবছরই সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়র জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আশা শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের পাশে থাকার চেষ্টা করে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগপূর্ণ সময়ে সরকারের সহযোগী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মো. আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

শীতের তীব্রতা বাড়ার আগেই এসব কম্বল প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে গেলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদপুরে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ৪৩০ কম্বল দিলো আশা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি