গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানা এলাকার অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ ধরনের তৎপরতার ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন