লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হারুনুর রশিদ সুমন (৪৩)। তিনি করেরগাঁও এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইয়াকুব আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধনী ২০১৩ অনুযায়ী দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হারুনুর রশিদ সুমন (৪৩)। তিনি করেরগাঁও এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইয়াকুব আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধনী ২০১৩ অনুযায়ী দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি