লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১৩

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে বাংলাদশ সাংবাদিক কল্যান পরিষদ জেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা

‎সুনামগঞ্জের ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি  সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস

সরকারি সড়কের জায়গা দখল করে শিক্ষকের ৮-১০টি দোকান নির্মাণের অভিযোগ

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

‎সুনামগঞ্জের ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

‎সুনামগঞ্জের ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে বাংলাদশ সাংবাদিক কল্যান পরিষদ জেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে বাংলাদশ সাংবাদিক কল্যান পরিষদ জেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় সভা

সরকারি সড়কের জায়গা দখল করে শিক্ষকের ৮-১০টি দোকান নির্মাণের অভিযোগ

সরকারি সড়কের জায়গা দখল করে শিক্ষকের ৮-১০টি দোকান নির্মাণের অভিযোগ

নওগাঁর রাণীনগরের খাঁনপুকুর বাজারে সড়কের সরকারি জায়গা দখলে নিয়ে দোকানপাট গড়ে তোলার অভিযোগে উঠেছে আব্দুল আজিজ নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং করজগ্রামের বাসিন্দা।

বিগত সময়ে আওয়ামী দাপটে সড়কের পাশের সরকারি জায়গা দখলে নিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তুলে প্রায় ১৭ বছর ধরে অবৈধভাবে তিনি ভোগদখল করে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক এবং লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার।

জানা গেছে, রাণীনগর থেকে খাঁনপুকুর হয়ে আবাদপুকুর এবং কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক। এই সড়কের খাঁনপুকুর বাজারে উত্তরপাশে করজগ্রাম মৌজায় সড়কের সরকারি সম্পদ রয়েছে। বিগত সময়ে বেশকিছু জায়গা অবৈধভাবে দখলে নেন করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তার ভাই। এরপর সেখানে সরকারি কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেন ইটের এবং টিনসেডের প্রায় ৮ থেকে ১০টি দোকানঘর। ওইসব অবৈধ দোকান ঘর তৈরির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই শিক্ষক স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আজিজ মাস্টার ও তার ভাইয়েরা যে জায়গায় দোকানপাট করেছে ওই জায়গা সড়কের সরকারি সম্পদ। বিগত সময়ে আওয়ামী ক্ষমতার দাপটে ওই সময় তিনি অবৈধভাবে দোকানপাট করেছে। সরকারি জায়গায় নির্মাণ করা দোকান ঘর তিনি বিভিন্ন জনের কাছে ভাড়া দিয়ে বাণিজ্য করে আসছে। অথচ এই সরকারি সম্পদ থেকে সরকার কোন রাজস্ব পাননা।

তাদের অভিযোগ, অবৈধভাবে গড়ে তোলা দোকানের বিরুদ্ধে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই প্রধান শিক্ষক তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং সরকারি সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল আজিজ বলেন, ওই জায়গায় সড়কের পাশে যতগুলো দোকান রয়েছে একটি বাদে সব দোকান আমাদের পৈত্রিক জায়গায়। শুধু একটি দোকানের কিছু অংশ সরকারি নকশাতে পড়েছে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দের জেরে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্থানীয় কিছু লোকজন ওইসব দোকানের বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সরকারি সড়কের জায়গা দখল করে শিক্ষকের ৮-১০টি দোকান নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি