লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা সলিম উল্লাহর ছেলে মো. আবছার উদ্দীন  এবং ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। একই সময়ে সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা সলিম উল্লাহর ছেলে মো. আবছার উদ্দীন  এবং ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। একই সময়ে সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি