লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে পিকআপ আটকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে অবস্থিত মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিমের প্রতিষ্ঠানের পিকআপে করে চালক সোহেল রানা ও ম্যানেজার মজনু মিয়া বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন। পথে পিকআপটি বিকল হলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় চালককে মারধর এবং ম্যানেজারকে ব্যাপক মারধর করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত আসামিদের শনাক্ত করা হয়।

পরে রাতভর অভিযান চালিয়ে প্রথমে মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের মুন্না (২৪) কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের রবিন (২৫) কে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের বাসা থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। মুন্নার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ১০ হাজার টাকা।

পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর পিকআপচালক সোহেল রানাকে নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় চালক সোহেল অন্যতম পরিকল্পনাকারী, মুন্না পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং রবিন ছিনতাইয়ে প্রধান ভূমিকা পালন করেন। তাঁরা গত এক সপ্তাহ ধরে এ ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো অপরাধ কঠোর হাতে দমন করবে নওগাঁ জেলা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি