নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সামনে পড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন