লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, “নিষিদ্ধ সংগঠনের মাথাচাড়া দেওয়ার চেষ্টা যুবদল মেনে নেবে না”

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার।

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

নাজমুল হক, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), পিয়ারুল ইসলাম ওরফে মুসা (১৯), মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের সোহেল হোসেন (২১)। তাঁদের মধ্যে সোহাগ উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। অন্যরাও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তাঁদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), পিয়ারুল ইসলাম ওরফে মুসা (১৯), মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের সোহেল হোসেন (২১)। তাঁদের মধ্যে সোহাগ উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। অন্যরাও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তাঁদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি