সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ( জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সাথী আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ হয় । দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার হয় ।
নিহত সাথী আক্তার(১১) ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় সাথী আক্তার ।
পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে নদী থেকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন