লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গ্যাসবিল ও ব্যাংকিং জটিলতায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯  কর্মকর্তা- কর্মচারী  ছাঁটাই

গাজীপুরের কাশিমপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযান: পৌনে ৪ লাখ টাকা জরিমানা ও একজনের কারাদণ্ড

সুন্দরবনের ২৩০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

বাগেরহাটের কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে দুর্গাপূজায় আর্থিক সহায়তা প্রদান।

জরুরি ফোন পেয়ে, লঞ্চের অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড

মাদারীপুরে জেলা পরিষদ প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

রংপুরে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী 'মেরিল সুমন' গ্রেফতার

মান্দায় এমপি টিপুর শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

আরিফ হোসেন : মান্দা (নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর মান্দায় অত্যন্ত আনন্দঘণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) রাতে তিনি উপজেলার দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন কুণ্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান।

সংসদ সদস্য প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন।

মণ্ডপসমূহ পরিদর্শনকালে এমপি ডা. ইকরামুল বারী টিপু পূজা উদযাপনের সার্বিক আয়োজন, প্রস্তুতি, এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পুণ্যার্থী ও ভক্তদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। একই সাথে স্থানীয় জনগণের মাঝে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। এমপি টিপুর এই প্রতিশ্রুতিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দারুণ আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে অত্র অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মান্দায় এমপি টিপুর শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

আরিফ হোসেন : মান্দা (নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর মান্দায় অত্যন্ত আনন্দঘণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) রাতে তিনি উপজেলার দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন কুণ্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান।

সংসদ সদস্য প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন।

মণ্ডপসমূহ পরিদর্শনকালে এমপি ডা. ইকরামুল বারী টিপু পূজা উদযাপনের সার্বিক আয়োজন, প্রস্তুতি, এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পুণ্যার্থী ও ভক্তদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। একই সাথে স্থানীয় জনগণের মাঝে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। এমপি টিপুর এই প্রতিশ্রুতিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দারুণ আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে অত্র অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি