লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উত্তর সাতকানিয়াকে উপজেলা উপহার দিয়েছে প্রধানমন্ত্রী, কেরানীহাটে বিশাল মহাসমাবেশে এমপি জসিম।

​মোঃ ফরিদ উদ্দীন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অবহেলিত উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়নকে পৃথক করে দ্রুত ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক কেরানীহাট চত্বর-বান্দরবান সড়কে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে ৬টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমগ্র কেরানীহাট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

​মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ।

​সমাবেশে বক্তারা বলেন, কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড়—এই ৬টি ইউনিয়নে প্রায় তিন লাখ মানুষের বসবাস, যার মধ্যে ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। জাতীয় সংসদ নির্বাচনে এরা চট্টগ্রাম-১৪ আসনে ভোট দিলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে হয় সাতকানিয়া উপজেলায়। জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় এ অঞ্চলের মানুষ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক দূরত্বের কারণে দীর্ঘদিন ধরে সুষম উন্নয়ন ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।

​মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ বলেন, “উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়নের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণদাবি হলো একে পৃথক উপজেলা হিসেবে বাস্তবায়ন করা। অবহেলার অবসান ঘটাতে এবং প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী উত্তর সাতকানিয়াবাসীকে উপজেলা উপহার দিয়েছে আজ থেকে উত্তর সাতকানিয়া স্বাধীন। অবহেলিত এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি আজ পূরণ হয়েছে । দ্রুত প্রশাসনিক অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে।”

​উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের এই গুরুত্বপূর্ণ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতা করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এর আগে বিকেল হওয়ার পূর্বেই আশপাশের ইউনিয়নগুলো থেকে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে হাজার হাজার মানুষ কেরানীহাট চত্বরে জড়ো হন, যা পুরো এলাকাকে এক উৎসবমুখর আন্দোলনে রূপ দেয়।

​সমাবেশ শেষে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য জসিম উদ্দীন আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাটের ‘সি ওয়ার্ল্ড’-এর সামনে গিয়ে শেষ হয়।

​মহাসমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উত্তর সাতকানিয়াকে উপজেলা উপহার দিয়েছে প্রধানমন্ত্রী, কেরানীহাটে বিশাল মহাসমাবেশে এমপি জসিম।

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি