এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় মৎস্যজীবী লীগ থেকে আজীবনের জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ গিয়াস বালী (৬৫)। তিনি কচুয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কচুয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন গিয়াস বালী। তিনি কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত জলিল বালীর ছেলে।লিখিত বক্তব্যে গিয়াস বালী জানান, তিনি স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে মৎস্যজীবী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদসহ সংগঠনটির সব পর্যায়ের পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে আজীবনের জন্য পদত্যাগ করছেন। এদিন থেকে মৎস্যজীবী লীগের কোনো পদ-পদবি বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁর আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও জানান তিনি।তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করছেন। এ কারণে মৎস্যজীবী লীগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে বিএনপিতে যোগদানের ইচ্ছা রয়েছে তাঁর। উপযুক্ত সময়ে দলটির নীতি, আদর্শ ও রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।
গিয়াস বলী বলেন, মৎস্যজীবী লীগ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। এ বিষয়ে তাঁর বক্তব্য গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন