টিপু সুলতান : শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গৌসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে রাকেশ দত্ত (৪৫) নামে তাসমিয়া কসমেটিকসের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রাকেশ দত্ত চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দীপক কান্তি দত্তের ছেলে। তিনি তাসমিয়া কসমেটিকসের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শ্রীপুরের কর্ণপুর গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
সহকর্মীদের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, রাকেশ দত্তের প্রতিদিন সকাল ৭টা থেকে কর্মস্থলে দায়িত্ব পালনের কথা ছিল। তবে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে তিনি অফিসে না পৌঁছানোয় সকাল ৮টার দিকে তাঁর সহকর্মীরা বাসায় খোঁজ নিতে যান। সেখানে গিয়ে তাঁরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক ও স্থানীয়দের জানান।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন