কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
" শিশু বিয়ে আর নয় - কন্যা করবে বিশ্বজয় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি র্যালী বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে কন্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি)
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম হোসেন সানী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী বৃন্দ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন