সবুজ হোসেন, নওগাঁ:
স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয় নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, সমাজসেবা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পাশাপাশি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তাদের হাতে তুলে দেওয়া হয় ট্যাব।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রকৃত উপকারভোগীরা যেন সরকারি সুবিধা পান, সে লক্ষ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্য অনলাইনে সংরক্ষণ করা হবে এবং তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন ও স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন