লগইন
প্রাইম টিভি

পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহিমাপুর পাগলিডাঙ্গা মোড়ের বটগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় তন্ময় মন্ডলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহিমাপুর পাগলিডাঙ্গা মোড়ের বটগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় তন্ময় মন্ডলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি