মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীর ঢাকা কলেজ শিক্ষার্থী মো. সোহান ইসলাম বিজয়ের দীর্ঘদিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। পুলিশ ভেরিফিকেশন জটিলতায় আটকে থাকা তার নিয়োগপত্র অবশেষে ডাকযোগে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
প্রাইম টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পটুয়াখালী থেকে তার নিয়োগপত্র ইস্যু করা হয়। ডাকযোগে নিয়োগপত্র হাতে পাওয়ার পর আগামী ১অক্টোবরের মধ্যে তাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোহানের সাথে ফোনে কথা হলে তিনি জানান, "দীর্ঘদিন পর আমার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আমার বেকারত্ব দূর হয়েছে। আমার বাবার আর কাজ করতে হবে না। সরকার আমাদের প্রতি সদয় দৃষ্টি দিয়েছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের এই যাত্রায় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে প্রাইম টিভিতে (অনলাইনে) আমাদের কষ্টের কথা সরকারের কাছে তুলে ধরেছে। তাই প্রাইম টিভির প্রতি রইল কৃতজ্ঞতা, দোয়া ও ভালোবাসা। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৩৪৪ জনের চূড়ান্ত তালিকায় তার নাম থাকলেও রাঙ্গাবালী উপজেলায় একমাত্র তার নিয়োগপত্র আসেনি। এ নিয়ে প্রাইম টিভিতে সংবাদ প্রচারিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
সোহানের বাবা একজন দিনমজুর। চাকরিটি হলে বাবাকে আর কাজ করতে হবে না এবং ছোট বোনের পড়ার খরচ চালাতে পারবেন বলে আগেও জানিয়েছিলেন সোহান।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন