লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু নিধনে খুলশী থানা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারনা

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও বাড়িঘরের বারান্দায় ও ছাঁদে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা  হয়।

অভিযানে চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলশী থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে মাসব্যাপী এ  কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আশিক মল্লিক,  ইউনুস মুন্ন, নাসির উদ্দীন পিন্ট, দেলোয়ার হোসেন, ভুট্টু কামাল, মোহাম্মদ জাবেদ হোসেন, জামিল হোসেন, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মো মুসা, আফজাল হোসেন সোহেল, ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জসিম, ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল, ছাত্রদল নেতা হায়দার, মোঃ আব্দুল, মোঃ জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ জাবেদ, নুরু, মোহাম্মদ জামাল, জুয়েল, ইসমাইল, আজাদ, মাসুদ, সুমন, ফয়সাল, রাহুল, মানিকসহ প্রমূখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু নিধনে খুলশী থানা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারনা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও বাড়িঘরের বারান্দায় ও ছাঁদে জমে থাকা পানি পরিষ্কার করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা  হয়।

অভিযানে চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলশী থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে মাসব্যাপী এ  কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আশিক মল্লিক,  ইউনুস মুন্ন, নাসির উদ্দীন পিন্ট, দেলোয়ার হোসেন, ভুট্টু কামাল, মোহাম্মদ জাবেদ হোসেন, জামিল হোসেন, ১৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মো মুসা, আফজাল হোসেন সোহেল, ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জসিম, ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল, ছাত্রদল নেতা হায়দার, মোঃ আব্দুল, মোঃ জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ জাবেদ, নুরু, মোহাম্মদ জামাল, জুয়েল, ইসমাইল, আজাদ, মাসুদ, সুমন, ফয়সাল, রাহুল, মানিকসহ প্রমূখ নেতৃবৃন্দ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি