লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফকিরহাটে ৪০ পিস ইয়াবা ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকসহ এক নারী গ্রেফতার।

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্যসহ মোছা. হ্যাপি বেগম (৩৪) নামের এক নারীকে আটক করা হয়েছে।

১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় মোছা. হ্যাপি বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREX উদ্ধার করা হয়।

আটক হ্যাপি বেগম ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফকিরহাটে ৪০ পিস ইয়াবা ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকসহ এক নারী গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্যসহ মোছা. হ্যাপি বেগম (৩৪) নামের এক নারীকে আটক করা হয়েছে।

১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় মোছা. হ্যাপি বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREX উদ্ধার করা হয়।

আটক হ্যাপি বেগম ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি