লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদক নির্মূল ও এসআই হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

‎গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা, সাভারের ঢাকা- আরিচা মহাসড়কের পাশে  আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে ও পুলিশের এসবি শাখার এসআই আলতাফ হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

‎এসময় বিক্ষোভকারীরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।
‎যারা এ নৃশংস হত্যার সাথে জড়িত  তারা সকলেই মাদকাসক্ত ছিল।
‎হত্যাকান্ডে জড়িত  অনেকের পরিবারের মহিলা সদস্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারী।

‎হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতার এসে সর্বোচ্চ শাস্তির দাবী জানান স্থানীয়রা।

‎বক্তারা আরো জানান অল্পসংখ্যক মাদক কারবারীদের জন্য পুরো আমিন বাজার প্রশ্নবিদ্ধ । মাদক কারবারীদের হুশিয়ার করে বক্তারা বলেন এই আমিন বাজারে মাদকের কোন ঠাই হবে না।মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে এলাকা থেকে উৎখাত করারো হুশিয়ারী দেন বক্তারা।

‎এসময় বিক্ষোভকারীরা মাদক নির্মূলে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বলেন মাদক কারবারীদের তদ্বিরের জন্য যারা আসবে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

‎উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে শতাধিক স্থানীয় এলাকাবাসী মাদক বিরোধী ব্যানার ও প্লাকার্ড নিয়ে  অংশগ্রহন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদক নির্মূল ও এসআই হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা, সাভারের ঢাকা- আরিচা মহাসড়কের পাশে  আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে ও পুলিশের এসবি শাখার এসআই আলতাফ হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।

‎এসময় বিক্ষোভকারীরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।
‎যারা এ নৃশংস হত্যার সাথে জড়িত  তারা সকলেই মাদকাসক্ত ছিল।
‎হত্যাকান্ডে জড়িত  অনেকের পরিবারের মহিলা সদস্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারী।

‎হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতার এসে সর্বোচ্চ শাস্তির দাবী জানান স্থানীয়রা।

‎বক্তারা আরো জানান অল্পসংখ্যক মাদক কারবারীদের জন্য পুরো আমিন বাজার প্রশ্নবিদ্ধ । মাদক কারবারীদের হুশিয়ার করে বক্তারা বলেন এই আমিন বাজারে মাদকের কোন ঠাই হবে না।মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে এলাকা থেকে উৎখাত করারো হুশিয়ারী দেন বক্তারা।

‎এসময় বিক্ষোভকারীরা মাদক নির্মূলে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বলেন মাদক কারবারীদের তদ্বিরের জন্য যারা আসবে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

‎উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে শতাধিক স্থানীয় এলাকাবাসী মাদক বিরোধী ব্যানার ও প্লাকার্ড নিয়ে  অংশগ্রহন করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি