শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:
গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স গাজীপুর শিল্পাঞ্চলের আয়োজনে এতে প্রায় শতাধিক গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স এর আহবায়ক রুহুল আমিন এর সভাপতিত্বে প্রোগ্রামটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড
সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্ট্রারের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু,এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালাইন্সের নারী কমিটির আহবায়ক রাশিদা আক্তার,ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুজিনা আক্তার সুমি,বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগরের সদস্য সচিব হাবিবুর রহমান হাবীব,শ্রমিক নেতা আতাউর রহমান,বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,শ্রমিক নেত্রী সেলিনা আক্তারসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ দ্রুত মজুরীবোর্ড গঠনের আহ্বান জানান এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবী জানান তারা।উল্লেখিত দাবি যথা সময়ে বাস্তবায়ন না হলে বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তারা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন