লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সোস্যাল ইসলামি ব্যাংকের আন্দরকিল্লা শাখা পরিদর্শন করেছেন ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখা পরিদর্শন করেছে ‘ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটি’র একটি প্রতিনিধিদল। চট্টগ্রাম

কমিটির ২০-২৫ জন সদস্যের এই প্রতিনিধিদল শাখা পরিদর্শন করে ব্যাংকের বর্তমান সার্বিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে প্রতিনিধিদল ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম স্বচক্ষে দেখেন এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এ সময় উপস্থিত গ্রাহক ও আমানতকারীরা নির্বিঘ্নে তাদের লেনদেন সম্পন্ন করেন। শাখাটিতে বড় অংকের এফডিআরের টাকা উত্তোলনের পাশাপাশি নতুন জমা দেওয়ার স্বাভাবিক চিত্রও লক্ষ্য করা যায়।

​শাখার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ বক্তব্য প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম কমিটির সভাপতি আব্দুল কালাম আজাদ, সেক্রেটারি জাহাঙ্গীর হেসেন, সহ-সভাপতি শারমিন আক্তার এবং অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় নেতৃবৃন্দরা ব্যাংক কর্মকর্তাদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং ব্যাংকের সার্বিক পরিস্থিতি সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরে বলেন যে, তারা কোনো নির্দিষ্ট ব্যাংকের বিরুদ্ধে নন, বরং সঠিক পলিসি বাস্তবায়নের পক্ষেই তাদের এই আন্দোলন ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

​পরিদর্শনকালে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামের সাথেও প্রতিনিধিদলের বিস্তারিত আলোচনা হয়। ব্যবস্থাপক জানান, গ্রাহকদের আস্থার ফলে অনেকেই তাদের আমানত ব্যাংকটিতেই সুরক্ষিত রাখছেন। এছাড়া মুনাফার প্রতিযোগিতামূলক হার নির্ধারণ, প্রবাসীদের সুবিধার্থে ব্যাংকিং অ্যাপস পুনরায় চালুকরণ এবং রেজুলেশন প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

​উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জোনাল হেডের কার্যালয়ের দুই ভাইস প্রেসিডেন্ট খুদা বক্স তৌহিদ ও মোখতার।

তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর গতিশীল নেতৃত্বে ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​রাষ্ট্রীয় মালিকানাধীন এই বৃহৎ ইসলামী ব্যাংকটি অতীতের মতো আগামীতেও গ্রাহকদের সর্বোচ্চ আস্থার প্রতীক হয়ে উঠবে এবং দ্রুত সকল সংকট কাটিয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে এই সফল পরিদর্শন কার্যক্রম শেষ করে চট্টগ্রাম কমিটি। এ সময় নেতৃবৃন্দরা লক্ষলক্ষ আমানতকারীদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সরকারের নিকট বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সোস্যাল ইসলামি ব্যাংকের আন্দরকিল্লা শাখা পরিদর্শন করেছেন ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি