লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। তারা দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল তাদের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। তারা দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল তাদের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে হেফাজত থেকে ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি