লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

আনিসুল ইসলাম : গাজীপুর প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের বরিয়াবর দরবার শরীফে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি। সৈয়দ গোলাম মাওলা রেজভীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কয়েকশ' গাড়িতে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ গোলাম মাওলা রেজভী, আউলাদ, বরিয়াবর পাক দরবার শরীফ এবং স্পোক্সপার্সন, দি অ্যাকর্ড ফর সলিডারিটি এন্ড কোহেশন। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

আনিসুল ইসলাম : গাজীপুর প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের বরিয়াবর দরবার শরীফে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি। সৈয়দ গোলাম মাওলা রেজভীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কয়েকশ' গাড়িতে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ গোলাম মাওলা রেজভী, আউলাদ, বরিয়াবর পাক দরবার শরীফ এবং স্পোক্সপার্সন, দি অ্যাকর্ড ফর সলিডারিটি এন্ড কোহেশন। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি