লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হরিরামপুর শ্যামল নিসর্গ; প্রাণ ও প্রকৃতি রক্ষায় এক অনন্য সংগঠন।

মামুন চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবস্থিত শতবর্ষী এক বিদ্যাপীঠ- পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রাণ ও প্রকৃতি বিষয়ক কর্মযজ্ঞ এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সারা দেশে অনুকরণীয় হয়ে উঠেছে। 

বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন "হরিরামপুর শ্যামল নিসর্গ"। পরবর্তীতে জেলার বিভিন্ন অঞ্চলের প্রকৃতিপ্রেমী অসংখ্য মানুষ স্বেচ্ছায় এই সংগঠনের সাথে যুক্ত হয়ে জেলাব্যাপী বৃক্ষরোপণ শুরু করে। 

গত ৪ বছরে হরিরামপুর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় প্রায় ৬০ হাজার বৃক্ষরোপণের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে হরিরামপুর শ্যামল নিসর্গ। "নিসর্গ পত্র" নামে পরিবেশ বিষয়ক প্রকাশনার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে তাদের প্রচেষ্টা অনুকরণীয়। বৃক্ষরোপণের পাশাপাশি খেলার মাঠ, রাস্তাঘাট এবং নদীর পারের প্লাস্টিক বর্জ্য অপসারণ তাদের কর্মতালিকার অন্যতম একটি বিষয়। বর্তমানে এই সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যের সংখ্যা প্রায় দেড়'শতাধিক।

জেলার বিভিন্ন স্কুল-কলেজ, হাসপাতাল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা, নদীর পার, খেলার মাঠ ও রাস্তার ধারে রোপণ করা জাম, তিতিজাম, আম, হিজল, সফেদা, নিম, আমড়া, তাল, জারুল, হরতকি, বহেরা, কৃষ্ণচূড়া, জ‍্যাকারান্ডা, ক‍্যাসিয়া জাভানিকা, পলাশ, কুরচি, রুদ্রপলাশ, সোনালু, রাধাচূড়া, বট, পাকুড়, শিউলি, কাঞ্চনের মতো অসংখ্য বৃক্ষ ইতিমধ্যে ফুল ও ফলবান হয়ে উঠেছে।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল আজহার বলেন- "হরিরামপুর শ্যামল নিসর্গের এসকল কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে সারা দেশের প্রকৃতিপ্রেমী মানুষ একদিন নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় প্রত্যক্ষ ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।" ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে কাজ করবার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠকবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

হরিরামপুর শ্যামল নিসর্গ; প্রাণ ও প্রকৃতি রক্ষায় এক অনন্য সংগঠন।

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি