প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বহিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার জনাব রুপ কুমার বর্মণ এবং বহিপাড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজামুল হক তাজেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের কারণে যুবসমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে।" তিনি মাদক কারবারিদের তথ্য জেলা, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডোপ টেস্ট চালু করেছে। ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। তারা জোর দিয়ে বলেন, কেবল আইন প্রয়োগ করে মাদক সমস্যা সমাধান সম্ভব নয়; এজন্য প্রয়োজন ব্যাপক সামাজিক আন্দোলন ও সচেতনতা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং বিদ্যালয়ের ৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ, লাল কার্ড প্রদর্শন এবং মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি