লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন।

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

বাগেরহাট-রামপাল-মোংলা (জেড-৭৭১৭) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।""

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বাগেরহাটের দশানী মোড়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।"""

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।"""

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।""'

প্রকল্পের আওতায় বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়কের বিভিন্ন অংশ প্রশস্ত ও উন্নয়ন করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন হলে বাগেরহাট সদর, রামপাল ও মোংলা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, দ্রুত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।""'

একই সঙ্গে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সড়কটি উন্নয়নের ফলে পণ্য পরিবহন ও যাতায়াতে সময় কমার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।"""

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি বাগেরহাট-রামপাল-মোংলা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

বাগেরহাট-রামপাল-মোংলা (জেড-৭৭১৭) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।""

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বাগেরহাটের দশানী মোড়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।"""

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।"""

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।""'

প্রকল্পের আওতায় বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়কের বিভিন্ন অংশ প্রশস্ত ও উন্নয়ন করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন হলে বাগেরহাট সদর, রামপাল ও মোংলা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, দ্রুত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।""'

একই সঙ্গে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সড়কটি উন্নয়নের ফলে পণ্য পরিবহন ও যাতায়াতে সময় কমার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।"""

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি বাগেরহাট-রামপাল-মোংলা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি